এতোদিন লক্ষীর ভান্ডার নামে দুর্নীতির কথা শোনা যেত। কোথাও ভুয়ো একাউন্ট বা কোথাও পুরুষ মানুষ পাচ্ছিলেন লক্ষীর ভান্ডার। এবার বিধবা ভাতা নিয়েও দুর্নীতির খবর আসতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গোছাতি এলাকায়। ঐ গ্রামের কেশব ঘোড়ই নামে ৬০ বছরের ঊর্ধ্বে এক ব্যক্তি ভাতার জন্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন। তারপর ২০২১ সাল থেকেই তার একাউন্টে আসতে থাকে বিধবা ভাতার টাকা। পরিবারের দাবি বিষয়টি জানার পরেই তারা প্রশাসনের কাছে এই ভাতা বন্ধের আবেদন জানিয়েছেন।
কিন্তু কিভাবে একজন পুরুষ মানুষের একাউন্টে বছরের পর বছর বিধবা ভাতার অর্থ ঢুকতে পারে যা নিয়ে শুরু হয়েছে তরজা।