পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। পুরুলিয়া হাসপাতালে অতিরিক্ত একটি ক্যাথ ল্যাব (Cath Lab) স্থাপনের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে পুরুলিয়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য হৃদরোগের উন্নত চিকিৎসা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে হৃদযন্ত্রের বিভিন্ন জটিল রোগের পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে জেলার মানুষকে চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে হওয়ার প্রবণতা কিছুটা কমতে পারে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুরুলিয়া জেলার বাসিন্দাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এই উদ্যোগ পুরুলিয়া জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।