SHORT KHABAR

শালবনী ফুটবল একাডেমি থেকে মিনার্ভা ফুটবল একাডেমিতে রোহন মাহাতো! 🏆

শালবনী ফুটবল একাডেমি থেকে মিনার্ভা ফুটবল একাডেমিতে রোহন মাহাতো! 🏆 Medinipur Aug 29, 2026

শালবনীর ক্রীড়াজগতে এল এক গর্বের খবর। শালবনী ফুটবল একাডেমি থেকে পাঞ্জাবের অন্যতম পরিচিত মিনার্ভা ফুটবল একাডেমিতে খেলার সুযোগ পেল প্রতিভাবান ফুটবলার রোহন মাহাতো। আগামী পাঁচ বছরের জন্য মিনার্ভা ফুটবল একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রোহন।

বিগত চার বছর ধরে শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে পরিচালিত শালবনী ফুটবল একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিল রোহন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ফুটবলের প্রতি ভালোবাসার ফলেই আজ তার এই সাফল্য।


বর্তমানে শালবনী ফুটবল একাডেমিতে ছেলে ও মিলে প্রায় ৭০ জন খেলোয়াড় নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। রোহনের এই সাফল্য নিঃসন্দেহে একাডেমির অন্যান্য খেলোয়াড়দেরও অনুপ্রেরণা জোগাবে।

শালবনীর মাটি থেকে উঠে আসা রোহনের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা শালবনীর গর্ব। আমরা আশা করি, আগামী দিনে শালবনী ফুটবল একাডেমি থেকে আরও বহু প্রতিভাবান খেলোয়াড় উঠে এসে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।

🌟 রোহন মাহাতোর আগামী দিনের ফুটবল জীবনের জন্য Short Khabar-এর পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।
🇮🇳⚽ শালবনীর প্রতিভা ছড়িয়ে পড়ুক দেশের ময়দানে!

SHORT KHABAR

বিস্তারিত পড়ুন লিঙ্কে ক্লিক করে 🔗