সম্প্রতি নতুন সরকার ক্ষমতায় আসার ফলে আমাদের রাজ্যেও চালু হয়েছে আয়ুষ্মান ভারত পরিষেবা। এই কার্ড থাকলে পাবেন
প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা বা কভারেজ দেওয়া হয়।
তালিকাভুক্ত হাসপাতালগুলোতে সম্পূর্ণ নগদহীন (ক্যাশলেস) ও কাগজবিহীন চিকিৎসা পাওয়া যায়।বড় সার্জারি, ক্যানসার, হার্ট ও কিডনির মতো জটিল চিকিৎসা এর আওতাভুক্ত।
৭০ বছর বা তার বেশি বয়সি সমস্ত প্রবীণ নাগরিক আয় ও আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে ৫ লক্ষ টাকার এই স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।
দেশজুড়ে যেকোনো তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে এই পরিষেবা মেলে।
আর এই আয়ুষ্মান ভারত নিয়ে এবার ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে রইলো একটি খুশির খবর। সম্প্রতি ঝাড়গ্রাম জেলার জন্য ৫ টি বেসরকারী হাসপাতাল এই আয়ুষ্মান ভারত এর হাসপাতাল লিস্টে যুক্ত হয়েছে। যেখানে ও আপনি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।
এই হাসপাতাল গুলা হলো-
শ্রীরাম নার্সিং হোম
কৌশল্যা নার্সিং হোম
JHARGRAM NURSING HOME
মল্লিক কেয়ার নার্সিং হোম
ঝাড়গ্রাম লায়ন্স আই হাসপাতাল
তবে আপনি যদি ঝাড়গ্রাম জেলার বাইরে হয়ে থাকেন চিন্তা নেই। নিচে লিঙ্কে ক্লিক করে আপনার জেলার পরিষেবা প্রদানকারী হাসপাতাল সম্বন্ধে জানতে পারবেন