SHORT KHABAR

সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বাড়ল ২ হাজার টাকা, হাতে পাবেন সেপ্টেম্বরেই

সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বাড়ল ২ হাজার টাকা, হাতে পাবেন সেপ্টেম্বরেই Police Aug 29, 2026

উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর। সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে।


নবান্নের নির্দেশ অনুযায়ী, এই বর্ধিত সাম্মানিক ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়াররা এবার থেকে প্রতি মাসে অতিরিক্ত ২ হাজার টাকা করে পাবেন।

এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

উৎসবের মরসুমের আগে সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার সিভিক ভলান্টিয়ার উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

SHORT KHABAR

বিস্তারিত পড়ুন লিঙ্কে ক্লিক করে 🔗