SHORT KHABAR

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR West Bengal Aug 29, 2026

গতকাল শুক্রবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে কালিঘাট তৃণমূল কংগ্রেস। এবং একটি মিছিলের আয়োজন করা হয়।

শুক্রবার মমতাপন্থী কালিঘাট তৃণমূলের উদ্যোগে ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করা হয়। এই সভার জন্য কয়েকটি নির্দেশিকা বেঁধে দেওয়া হয় কলকাতা হাইকোর্ট এর পক্ষ থেকে।


এই শর্ত না মানায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করল কলকাতা পুলিশ। শর্ত অনুযায়ী, মিছিলের জন্য রাস্তার একটা দিক ব্যবহার করার কথা। খোলা রাখতে হবে উত্তরমুখী রাস্তা। কিন্তু কালিঘাট তৃণমূল কর্মীদের জমায়েতের কারণে রাস্তার অন্য দিকেও যান চলাচল ব্যাহত হয় বলে দাবি। এবং সভার অনুমতি দেওয়া ছিল দুপুর ১২টা থেকে ৩টে। কিন্তু সময়ের মধ্যে সভা শেষ হয়নি বলে অভিযোগ।

তাই আদালতের নির্দেশে অমান্য করার অপরাধে মমতা বন্দ্যোপাধ্যায় সহ সভা উদ্যোক্তাদের বিরুদ্ধে হেস্টিংস থানা একটি FIR করা হয়।

SHORT KHABAR

বিস্তারিত পড়ুন লিঙ্কে ক্লিক করে 🔗