SHORT KHABAR

চিনির দামে আগুন, ৫০ থেকে এক লাফে ৭০! কালোবাজারির অভিযোগে এবার গোডাউনে প্রশাসনের হানা

চিনির দামে আগুন, ৫০ থেকে এক লাফে ৭০! কালোবাজারির অভিযোগে এবার গোডাউনে প্রশাসনের হানা West Bengal Aug 30, 2026
বাজারে চিনির দামে যেন আগুন! কয়েকদিন আগেও যে চিনি ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই চিনির দাম বেড়ে পৌঁছেছে ৬৫ থেকে ৭০ টাকায়। শুধু চিনি নয়, পেঁয়াজ, তেল, ডাল-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ।

আর এই মূল্যবৃদ্ধির পেছনে কালোবাজারি বা অবৈধ মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবার সরাসরি ময়দানে নামল প্রশাসন।

শনিবার সকাল থেকেই রানীগঞ্জের একাধিক চিনি ও খাদ্যসামগ্রীর দোকান এবং গোডাউনে শুরু হয় প্রশাসনের যৌথ অভিযান। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, জেলাশাসক দপ্তর এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা এই অভিযানে অংশ নেন। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব সাহা-সহ রানীগঞ্জ থানার আধিকারিকরা।

অভিযানে মূলত গোডাউনে কোনও বেআইনি মজুত রয়েছে কি না, পণ্য কেনা ও বিক্রির দামের মধ্যে অস্বাভাবিক ফারাক রয়েছে কি না—তা খতিয়ে দেখেন আধিকারিকরা।
প্রশাসনের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজারে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতে পারে। সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নিয়মিত নজরদারি ও অভিযান।

তবে এদিন রানীগঞ্জের অভিযানে দু-একটি দোকান ছাড়া বড় কোনও অসঙ্গতি পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে খবর।

ডিসি সেন্ট্রাল ধ্রুব সাহা জানান, সাধারণ মানুষ যাতে কোনও অসাধু ব্যবসায়ীর কারণে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

অর্থাৎ, চিনির দাম নিয়ে যখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, তখন কালোবাজারি রুখতে প্রশাসনের এই তৎপরতা কতটা কার্যকর হয়—এখন সেটাই দেখার
SHORT KHABAR

বিস্তারিত পড়ুন লিঙ্কে ক্লিক করে 🔗