ঝাড়গ্রাম: উৎসবের আমেজে মেতে উঠল ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত চ্যামিটাড়া গ্রাম। রবিবার, ৩০ আগস্ট ২০২৬, চ্যামিটাড়া নবীন সংঘের উদ্যোগে আয়োজিত হল শারদোৎসব ২০২৬ এর খুঁটি পুজোর অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।
চ্যামিটাড়া নবীন সংঘ দীর্ঘদিন ধরেই এলাকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সংগঠনের মূল ভাবনা—“খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত উদ্যান”। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বিগত বছরের ন্যায় এবারও খুঁটি পুজোকে ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ তার হাত ধরেই খুঁটি পুজোর সূচনা হয়। এলাকার মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি । তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি পায়।
চ্যামিটাড়া নবীন সংঘের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। আগামী শারদোৎসব২০২৬ সংগঠনের পক্ষ থেকে সকলকে একসঙ্গে মিলেমিশে আনন্দ-উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে চ্যামিটাড়া নবীন সংঘের শারদোৎসব ২০২৬ এলাকায় এক সুন্দর উৎসবের পরিবেশ তৈরি করতে চলেছে।